ঢাকায় দুই বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমের অভিযান

ঢাকা প্রতিনিধি

সারাবাংলা

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি টিম বাজার তদারকি করে।এসময় তদারকি টিম ৭

2024-10-06T17:03:41+00:00
2024-10-06T17:27:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকায় দুই বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমের অভিযান
ঢাকা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৫:০৩ পিএম  আপডেট: ০৬.১০.২০২৪ ৫:২৭ পিএম  (ভিজিট : ১১৭)
X

নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি টিম বাজার তদারকি করে।এসময় তদারকি টিম ৭ প্রতিষ্ঠানকে ঊনত্রিশ হাজার টাকা জরিমানা করেছে।

আজ রবিবার দুপুরে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ও গুলশান কাঁচাবাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা নিউমার্কেট কাঁচাবাজারে তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো: মেহেদী হাসান। এসময় নিত্যপণ্যের মধ্যে চাল,ডাল, ডিম ও মুরগীর বাজারে তদারকি করা হয়। 

টিমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো ও যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করার পাশাপাশি একজন মুরগী ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া গুলশান কাঁচাবাজারে বিভিন্ন অনিয়মের কারণে ৬টি প্রতিষ্ঠানকে মোট সাতাশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মানসুরীন খান চৌধুরী। 

অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy