পিরোজপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

পিরোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরে নুপুর রানী (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছেন নিহতের পিতা কালিদাস বিশ্বাস। এ ঘটনায় রোববার থানায়

2024-10-06T17:25:33+00:00
2024-10-06T17:25:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৫:২৫ পিএম   (ভিজিট : ১৫৯)
X

পিরোজপুরে নুপুর রানী (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছেন নিহতের পিতা কালিদাস বিশ্বাস। এ ঘটনায় রোববার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ছিকটী বাড়ি গ্রামের কালিদাস বিশ্বাসের মেয়ে নুপুর রানীর সঙ্গে পিরোজপুরের সদর উপজেলার পৌর এলাকার  ৪ নম্বর ওয়ার্ডের শিকারপুরের মান্তি কুণ্ডের ছেলে হারিদাস কুণ্ডের সঙ্গে বিয়ে হয়। গত ১৩ দিন আগে তাদের আগে তাদের একটি কন্যা সন্তান হয়।

রোববার ভোর রাতে তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে মোবাইলফোনে কল করে নুপুরের অসুস্থতার কথা জানান। পরে নুপুরকে জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পিতার দাবি, তার কন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবহান হোসেন বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

মরদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও নিহত গৃহবধূর বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy