সাবেক এমপি আসাদুজ্জামান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদকে

2024-10-06T17:56:18+00:00
2024-10-06T17:56:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক এমপি আসাদুজ্জামান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২১৬)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ১৯ জুলাই ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক এ সংসদ সদস্যকে।

আসাদুজ্জামান আসাদকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‌্যাব।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy