ছাত্র হত্যা মামলার আসামি ধানমন্ডি থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

''বাংলাদেশ আমার অহংকার'' এই ¯স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরাল

2024-10-06T18:08:53+00:00
2024-10-06T18:08:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্র হত্যা মামলার আসামি ধানমন্ডি থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৬:০৮ পিএম   (ভিজিট : ১৮৫)
X

''বাংলাদেশ আমার অহংকার'' এই ¯স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরাল ভূমিকা পালন করে আসছে। 

র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মোহাম্মদ রনি (১৯) হত্যা মামলার অন্যতম আসামি মোঃ নূর ইসলাম (৩৪)’কে অদ্য ০৬ অক্টোবর ২০২৪ইং তারিখ আনুমানিক ১০.৩০ ঘটিকায় ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল কোমলমতী শিক্ষার্থীদের উপর গুলি করে, ১৯/০৭/২০২৪ তারিখে মোহাম্মদ রনি (১৯)’কে গুলি করে হত্যা করে। 

উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা নং:-২২ তাং:-০৮/০৯/২৪ ধারা-৩০২/১০৯/১১৪/৩৪ পেনাল কোড একটি হত্যা মামলা দায়ের হয়। 

বর্ণিত মামলায় জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্তে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৬/১০/২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ১০.৩০ ঘটিকায় আদাবর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নূর ইসলাম (৩৪)’কে গ্রেফতার করে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy