নড়াইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

‘‘জন্ম-মৃত্যু নিবন্ধন,আনবে দেশে সুশাসন’’ এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।রবিবার (৬

2024-10-06T18:38:08+00:00
2024-10-06T18:38:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১৩০)
X

‘‘জন্ম-মৃত্যু নিবন্ধন,আনবে দেশে সুশাসন’’ এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। 

রবিবার (৬ অক্টোবর) সকালে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 

অন্যানের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিম্বাস, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো: জাহিদুল ইসলাম বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা তবিবর রহমান খান, ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বাবুল মজুমদার, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রীতিশ বিশ্বাস, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রিতিশ মল্লিক প্রমুখ।

বক্তারা, জন্ম-মৃত্যু নিবন্ধনের কাজে সার্ভার জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি জন্ম-মৃত্যুর নিবন্ধনে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান। অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্ত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উদ্যোক্তা, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy