ডোমারে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তা নিহত

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় কল্পনা রানী দাস(৪০) নামে এক উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু হয়েছে।নিহত কল্পনা রানী দাস

2024-10-07T14:36:50+00:00
2024-10-07T14:36:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তা নিহত
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ২:৩৬ পিএম   (ভিজিট : ৩১৮)
X

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় কল্পনা রানী দাস(৪০) নামে এক উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

নিহত কল্পনা রানী দাস ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ডিয়াবাড়ী এলাকার নরেশ চন্দ্র দাসের স্ত্রী ছিলেন।

রবিবার(৬ অক্টোবর)বিকাল সাড়ে পাঁচটায় রংপুর ডক্টরস্ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত বৃহষ্পতিবার দুপুরে খাটুরিয়া নীলফামারী সড়কের ডুগডুগি বাজার সংলগ্ন অনুশীলন কিন্ডার গার্ডেনের সামনে মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আনসার ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাস। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ডোমার উপজেলা আনসার ও ভিডিপি  প্রশিক্ষক রুবেল ইসলাম জানান,গত বৃহষ্পতিবার  দুপুরে উপজেলার খাটুরিয়া উচ্চ বিদ্যালয়ে আনসার ও ভিডিপি’র অস্ত্রবিহীন ১০দিনের প্রশিক্ষণের পর সার্টিফিকেট বিতরণ শেষে ডিজির জুম মিটিং এ উপস্থিত হওয়ার জন্যে জেলা কার্যালয়ে উপজেলা সরকারি কমান্ডার আব্দুস সালামের মটর সাইকেল যোগে খাটুরিয়া হতে নীলফামারীর উদ্দ্যেশ্যে রওনা দেন। 

পথিমধ্যে অনুশীলন কিন্ডার গার্ডেনের সামনে গতিরোধকে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় আনসার ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাস।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম আনসার ভিডিপি কর্মকর্তা কল্পনা রানী দাসের মৃত্যু’র বিষয়টি নিশ্চিত করে বলেন,আমরা তার শোক সন্তষ্ট পরিবারের প্রতি সমবেদনা ও বিদেয়ী আত্মার মঙ্গল কামনা করছি।
                                                    





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy