শহীদ আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা করেছে খুলনা

2024-10-07T15:56:08+00:00
2024-10-07T15:56:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শহীদ আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৩:৫৬ পিএম   (ভিজিট : ১২৫)
X

ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ স্মরণে মৌন মিছিল ও স্মরণ সভা করেছে খুলনা সরকারি ব্রজলাল কলেজ ছাত্রদল। আজ সোমবার সকালে এ মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মিছিলটি কলেজের দ্বিতীয় গেট থেকে শুরু হয়ে শহীদ মিনারে এসে শেষ হয় এবং আমতলায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াছিন গাজীর সভাপতিত্ত্বে ও মেহেদী হাসান, হাসিবুর রহমান শোভন এর পরিচালনায় উপস্থিত ছিলেন দৌলতপুর থানা ছাত্রদলের আহবায়ক আলামিন লিটন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য আজিমুজ্জামান রাসেল, আতাউর রহমান, ইসমাইল হোসেন, খালিশপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান সালেহ সিফাত, কলেজ ছাত্রনেতা আরাফাত হোসেন, মোঃ সাগর ইসলাম, ইমরান ফকির, আল সাবরি আহমেদ, সাকিব হাসান, ইফতেখার হোসেন, রাহাত হোসেন, আরমান হোসেন, মেহেদী মোল্লা, এহসান ইসা, বায়েজীদ নয়ন, অপূর্ব, আশিকুর রহমান লাবন, সাইফুদ্দিন বাবু, নয়ন হোসাইন, রাজিবুল ইসলাম সোহান, সজীব, আল ফিদা প্রমুখ। স্মরণ সভায় কলেজ ছাত্রদলের আহবায়ক ইয়াছিন গাজী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং আবরার ফাহাদের হত্যাকারীদের রায় দ্রুত কার্যকরের দাবী জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy