চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল কর্মী হত্যায় ২৭ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৫ সালে ছাত্রদল কর্মী মতিউর রহমান এমকে গুলি করে হত্যার ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। সোমবার

2024-10-07T19:20:04+00:00
2024-10-07T19:20:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদল কর্মী হত্যায় ২৭ জনের নামে মামলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৭:২০ পিএম   (ভিজিট : ১৫২)
X

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৫ সালে ছাত্রদল কর্মী মতিউর রহমান এমকে গুলি করে হত্যার ঘটনায় আদালতে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে মামলাটি করেন নিহত ছাত্রদল নেতা মতিউর রহমানের বড় ভাই মো. জেম আলী।

আদালতের বিচারক মো. তৌহিদুজ্জামান মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মো. কবির হোসেন। 

তিনি জানান, ২০১৫ সালের ১৪ জানুয়ারি বাজিতপুর গ্রামের মৃত উনসাহাক আলীর ছেলে মতিউর রহমানসহ আরও কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে চোখ বেঁধে তুলে নিয়ে যায়। পরদিন সকালে মোবারকপুর এলাকার খড়কপুর গ্রামের একটি বেগুন খেতে তাকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী ও তার দলীয় লোকজন এবং তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের মেজর কামরুজ্জামানসহ মোট ২৭ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী মো. জেম আলী বলেন, মতিউরের অপরাধ ছিল ছাত্রদল করা। এ কারণেই তখনকার সংসদ সদস্য গোলাম রাব্বানীর ইন্ধনে তার দলীয় ক্যাডার বাহিনী ও গুটি কয়েক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রকাশ্যে দিনদুপুরে তুলে নিয়ে যায়। পরদিন গুলি করে হত্যা করেছে। হত্যার পর লাশ দাফনে সাধারণ মানুষকেও উপস্থিত হতে দেওয়া হয়নি।

তিনি বলেন, ‘এর শোক সইতে না পেরে আমার নানা হার্ট অ্যাটাক করে মারা যান। সে সময় ভাই হত্যার বিচার চেয়ে থানা ও আদালতে ঘুরেও মামলা করতে পারিনি। এ সময় পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এখন দেশ দ্বিতীয় স্বাধীন হয়েছে। বিচার পাব বলেই আদালতে মামলা করা হলো।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy