ফরিদপুরে চাঁদাবাজির মামলায় ভূমিদস্যু মোফাজ্জেল গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে আলোচিত সেই ভূমিদস্যু ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল সোমবার

2024-10-08T16:11:23+00:00
2024-10-08T16:11:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে চাঁদাবাজির মামলায় ভূমিদস্যু মোফাজ্জেল গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৪:১১ পিএম   (ভিজিট : ১৫৭)
X

ফরিদপুরে আলোচিত সেই ভূমিদস্যু ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জেল হোসেনকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকালে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মোফাজ্জেল হোসেন ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানান,  মোফাজ্জেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহার করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এলাকায় তিনি বালু ও ভূমিদস্যু হিসেবেও ব্যাপক পরিচিত।

সম্প্রতি ফরিদপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মহারাজপুর মহল্লার ইসলাম মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। 

সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, আমরা ক্ষমতার অপব্যবহারকারী সকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য অভিযান শুরু করেছি। এরই ধারাবাহিকতায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ মোফাজ্জেলকে গ্রেপ্তার করেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy