টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভেয়ারদের কলম বিরতি

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের কর্মকর্তাদের অনিদিষ্টকালের জন্য কলম বিরতি চলছে।মঙ্গলবার

2024-10-08T16:13:50+00:00
2024-10-08T16:13:50+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভেয়ারদের কলম বিরতি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৪:১৩ পিএম   (ভিজিট : ৮১)
X

টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের কর্মকর্তাদের অনিদিষ্টকালের জন্য কলম বিরতি চলছে। 

মঙ্গলবার বেলা ১১ টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী সার্ভেয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তাবায়ন পরিষদ কলম বিরতি দিয়ে অবস্থান ধর্মঘট পালন করছে। 

এতে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি শামচুল আলম, সাধারণ সম্পাদক কামরুল আলম, উপদেষ্টা রফিকুল ইসলাম ও আব্দুল আওয়াল প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের ১০ম গ্রেডের দাবি এর আগে যতবারই বাস্তবায়নে রূপ নেওয়ার প্রক্রিয়ায় গিয়েছে তখনই কোন এক অদৃশ্য কারণে আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। এবার সারাদেশে একযোগে আমরা কর্মবিরতিতে নেমেছি। 

গতকাল সোমবার থেকে আমরা অনিদিষ্টকালের জন্য কলম দিয়ে ধর্মঘট পালন কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন শুরু করা হবে। আমাদের টাঙ্গাইল জেলায় সরকারি বিভিন্ন দপ্তরে ৫৩ জন সার্ভেয়ার রয়েছে। সারাদেশে প্রায় ১২ হাজার সার্ভেয়ার রয়েছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy