প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৪:৩৭ পিএম (ভিজিট : ১৯২)

X
সোনাগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ১০ টি পরিবারের মাঝে সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে নগদ টাকা ও ঢেউটিন প্রদান করা হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) কামাল ম্যানশন ও পালগিরি যতীন্দ্র কেরানি বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় মোট ১০ পরিবার কে পূনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভানেত্রী-কামরুন নাহার,
সাধারণ সম্পাদিকা রওশন আরা, স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল হোসেন ও প্রবাসী কামাল হোসেন।
উপকারভোগী শিবু চন্দ্র দাস বলেন, বয়ে যাওয়া ভয়াবহ বন্যার কথা মনে এলে এখনো চোখের কোনে জল চলে আসে। সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আমাদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
সৃজনশীল নারী ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভানেত্রী-কামরুন নাহার বলেন, দেশব্যাপী আমাদের সংস্থাটি দক্ষ জনশক্তি তৈরি, নারীর ক্ষমতায়ন ও প্রতিবন্ধীর অধিকার নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছে। আমরা দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সংস্থার পক্ষ থেকে পূনর্বাসনের চেষ্টা করছি। আগামীতেও ইনশাআল্লাহ এটি অব্যাহত থাকবে।