দুর্গাপূজাকে উৎসবমুখর করতে কঠোর অবস্থানে কেএমপি

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে উদযাপন করার জন্য খুলনা মহানগরী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত

2024-10-08T17:12:42+00:00
2024-10-08T17:12:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপূজাকে উৎসবমুখর করতে কঠোর অবস্থানে কেএমপি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৫:১২ পিএম   (ভিজিট : ১৩১)
X

শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে উদযাপন করার জন্য খুলনা মহানগরী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। 

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের টহল ডিউটি জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা প্রদান করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সের ব্রিফিং অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এ কথা বলেন।

যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে তিনি ডিউটিতে মোতায়েনকৃত অফিসার-ফোর্সদের ধৈর্য, সহিষ্ণুতা এবং পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।

ব্রিফিং অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy