কক্সবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে

2024-10-08T17:24:01+00:00
2024-10-08T17:24:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি
কক্সবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৬৩)
X

কক্সবাজারে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌরসভার তারাবনিয়ার ছড়া ও টেকপাড়া এলাকায় মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রির বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ।

অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বিক্রি ও খাদ্য পূণ্য সংরক্ষণ করতে দেখা যায়।

এ সময় তারাবনিয়ার ছড়া এলাকায় মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ও খাদ্য পূণ্য সংরক্ষণ করায় দুবাই সুপারশপকে ২০হাজার টাকা ও টেকপাড়া মা স্টোরকে কে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ৫হাজার টাকা  জরিমানা করা হয়েছে।

বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে৷ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy