টঙ্গীতে ৮ ছিনতাইকারীসহ গ্রেফতার ১৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গী পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৮ ছিনতাইকারীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর)

2024-10-08T19:52:32+00:00
2024-10-08T19:52:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ৮ ছিনতাইকারীসহ গ্রেফতার ১৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৩৭)
X

টঙ্গী পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৮ ছিনতাইকারীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) টঙ্গী পূর্ব থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে টঙ্গী পূর্ব থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় নিয়মিত মামলায় ৪ জন ও পরোয়ানাভুক্ত ১জনসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় এদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, সোহেল ওরফে লাল (২৫), শাকিল হোসেন (২৭), শাকিল মিয়া (২৪),  মোঃ শ্যামল (১৯), শামীম (২২), মোঃ অনিক (২০),  মেহেদী হাসান জুয়েল ও (২৪)  সাকিল (৩০) সহ ১৩ জন। এদের দখল থেকে ৩টি সুইচ গিয়ার, ১ টি চাকু ও ২ টি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা বিভিন্ন জেলা থেকে এসে টঙ্গীর বিভিন্ন স্থানে ভাড়ায় বসবাস করে চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ করত বলে জানায় পুলিশ। এছাড়াও নিয়মিত মামলার ৪ জন ও  ১জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে এই অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy