মৌলভীবাজারে ডিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ২

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল কাইয়ুম (২৬)

2024-10-09T13:32:27+00:00
2024-10-09T13:32:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মৌলভীবাজারে ডিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ আটক ২
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১:৩২ পিএম   (ভিজিট : ৯৩)
X

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল কাইয়ুম (২৬) এবং মো. কাশেম মিয়া(২৯) নামে দুইজনকে আটক করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে এএসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করারর সময় রাজনগর থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে দুই জনের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি পলিব্যাগের ভেতর থেকে ২০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ''আটককৃত দুইজন জুড়ী উপজেলার ফুলতলা এলাকার ভারতীয় সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।''





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy