কোটালীপাড়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়া

2024-10-09T13:42:53+00:00
2024-10-09T13:42:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১:৪২ পিএম   (ভিজিট : ১৪১)
X

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলাসূত্রে জানাগেছে, গত শুক্রবার (৪অক্টোবর) রাতে মাতৃহীন ওই স্কুল ছাত্রী ঘরে বসে বই পড়ছিল। এ সময় তার বাবা পারিবারিক কাজে বাহিরে থাকায় শিশুটিকে ঘরে একা পেয়ে পাশ^বর্তী বাড়ির ইজিবাইক চালক মনোতোষ মধু (২৪) তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

ধর্ষক মনোতোষ মধু উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের মনোরঞ্জন মধুর ছেলে।

অপরদিকে ধর্ষণের শিকার স্কুলছাত্রী পাখরপাড় গ্রামের একটি মিশনারী স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করছে।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন গত রবিবার (৬অক্টোবর) তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। এখানের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে ওই শিশুটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওই স্কুলছাত্রীর বাবা বলেন, এ ঘটনার পর এলাকার প্রভাবশালীদের দিয়ে আমাদেরকে হুমকি দেওয়ায় মামলা করতে দেরি হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গতকাল মঙ্গলবার স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী গাঁ-ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy