দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে আদিবাসী যুবক নিখোঁজ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে রুয়েল রিছিল নামে এক আদিবাসী যুবক নিখোঁজ হয়েছে।মঙ্গলবার বিকেলে দুর্গাপুর সদর

2024-10-09T15:04:54+00:00
2024-10-09T15:04:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে আদিবাসী যুবক নিখোঁজ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৩:০৪ পিএম   (ভিজিট : ৯৯)
X

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী  নদীতে মাছ ধরতে গিয়ে রুয়েল রিছিল  নামে এক আদিবাসী যুবক নিখোঁজ হয়েছে। 

মঙ্গলবার বিকেলে দুর্গাপুর সদর ইউনিয়নের ফারংপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। রুয়েল দাহাপাড়া এলাকার আদিবাসী কৃষক অনুত সাংমার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সোমেশ্বরী নদীর পানি বেড়েছিলো।

গতকাল মঙ্গলবার বিকেলে দাহাপাড়া এলাকার চারজন আদিবাসী বন্ধু মিলে সোমেশ্বরী নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে রুয়েল এর হাতে থাকা ঝাকি জাল নদীতে নিক্ষেপ করলে জালের টানে সে পানিতে পরে তলিয়ে যায়। তাকে রক্ষা করতে অন্যান্য বন্ধু নবু পাঠাং, দারিউন সাংমা, সমুয়েল পাঠাং নদীতে ঝাপ দেয়। পরে তারাও চোরাবালিতে হাবুডুবু খাচ্ছিলো দেখে স্থানীয় আল আমীন নামক এক যুবক নৌকা নিয়ে এসে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরবর্তিতে সন্ধ্যা ৬ টায়  ময়মনসিংহ থেকে ডুবরী দল   ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়৷ 

 দুর্গাপুর ফায়ার ষ্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান,  বুধবার সকাল থেকে পুনরায় ডুবুরি দল নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে । 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy