কেন্দুয়ায় ৪০দিনের সন্তান রেখে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় ৪০দিনের সন্তান রেখে ৪ সন্তানের জননী আলপিনা আক্তার (২৫) ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছেন।ঘটনাটি উপজেলার পাইকুড়া ইউনিয়নের

2024-10-09T15:12:33+00:00
2024-10-09T15:12:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ৪০দিনের সন্তান রেখে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৩:১২ পিএম   (ভিজিট : ৬১৭)
X

নেত্রকোনার কেন্দুয়ায় ৪০দিনের সন্তান রেখে ৪ সন্তানের জননী আলপিনা আক্তার (২৫) ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছেন।

ঘটনাটি উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালিকান্দা চরপাড়া গ্রামে ঘটেছে। নিহত আলপিনা আক্তার ঐ গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলপিনা ও তার স্বামীর মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকত। আর্থিক সমস্যাসহ পারিবারিক কলহের জেরে আলপিনা আত্মহত্যা করেছে বলে ধারনা করছেন তারা। এখানে উল্লেখ্য, গত মঙ্গলবার (৮অক্টোবর) রাতের খাবার খেয়ে সবার সাথে ঘরে ঘুমিয়ে পড়েন আলপিনা। রাত ১১টার দিকে সবার অগোচরে  ঘুম থেকে উঠে ঘরের বাঁশের আড়ার সাথে প্লাষ্টিক দড়ি দিয়ে আত্নহত্যা করেন আলপিনা।

আজ বুধবার (৯অক্টোবর) সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখে বাঁশের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আছে আলপিনা। পরে তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর নাজমুস সাকিব  আত্নহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy