ডিমলায় আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ট্রাস্ট। বুধবার (০৯ অক্টোবর) দুপুরে পূর্ব ছাতনাই ইউনিয়ন

2024-10-09T18:48:27+00:00
2024-10-09T18:48:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিমলায় আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১০৭)
X

নীলফামারীর ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ট্রাস্ট। বুধবার (০৯ অক্টোবর) দুপুরে পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন মসজিদ মাঠে পূর্ব ছাতনাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
 
এ সময় ৫ শতাধিক পানিবন্দি প্রতিটি পরিবারের মাঝে চাল ১০ কেজি, ডাল ২ কেজি, খেজুর ৫০০ গ্রাম, তেল- ১ কেজি, লবন ৫০০ গ্রাম, বিস্কুট ৪ প্যাকেট, পানি ৩ লিটার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ২০টি, মোমবাতি ৫টি, মশার কয়েল ১টি, গ্যাস লাইট ১টি, খাবার স্যালাইন ৫টি, গ্যাসের ঔষধ ১ পাতা, প্যারাসিটেমল নাপা ১ পাতা বিতরণ করেন তারা।  

বিতরনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্নাতে উদ্ভাসিত জীবনের আস-সুন্নাহ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ পুত্র আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়েখ উসামা খোন্দকার। 

অন্যান্যদের মধ্যে ছিলেনস্থানীয় এনজিও ঈঅউঅগ (কদম) নীলফামারীর নির্বাহী পরিচালক মো: আখতারুজ্জামান, কো-অর্ডিনেটর মো: নুরুল আমিন, পূর্ব ছাতনাই ইউ.পি সচিব আনিছুর রহমান, সহকারী ইউ.পি সচিব মো: সুজন ইসলাম, ইউ.পি সদস্য বদিউজ্জামান, মনোয়ার হোসেন, মইনুদ্দিন, জাহিদুল ইসলাম, গ্রাম পুলিশ,আস-সুন্নাহ ট্রাস্টের সদস্যবৃন্দ ও স্থানীয় সুধিজন।

বক্তরা বলেন, মানুষ মানুষের জন্য বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy