লামায় বিশেষ অভিযানে পলাতক ৩ আসামি গ্রেপ্তার

লামা (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের লামায় বিশেষ অভিযানে পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার অভিযান পরিচালনা করে লামা থানার বিভিন্ন

2024-10-09T18:53:13+00:00
2024-10-09T18:53:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লামায় বিশেষ অভিযানে পলাতক ৩ আসামি গ্রেপ্তার
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১৩৯)
X

বান্দরবানের লামায় বিশেষ অভিযানে পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার অভিযান পরিচালনা করে লামা থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সুত্র জানায়, দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ সুপারের নির্দেশে থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফাইতং ইউনিয়নের ২ নং ওয়ার্ড সোনাইছড়ির বাসিন্দা সাদেরাম ত্রিপুরার ছেলে ধর্মচরণ (৫৫)কে সিআর মামলা ৩৬৯/২২, রুপসীপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব শীলেরতুয়া নয়াপাড়ার বাসিন্দা হাজী নুরুল কবিরের ছেলে নুর নবী (৩৫)কে সিআর মামলা ২২/২২, একই ইউনিয়নের বাসিন্দা জমির হোসেনের ছেলে ফরিদুল আলম (২২)কে সিআর ২২/২২ মামলায় সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তার করেন লামা থানার ওসি শামীম শেখ। গ্রেফতারকৃতদের পুলিশ স্কটে লামা চৌকি আদালতে সোপর্দ করা হইয়াছে।

থানা অফিসার ইনচার্জ মো. শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেপ্তারপুর্বক কোর্টে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy