কাহালুতে বিএনপির কর্মী সমাবেশ

কাহালু (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া জেলা বিএনপি ঘোষিত অক্টোবর সাংগঠনিক মাস উপলক্ষে কাহালু উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে গত বুধবার বিকেলে কাহালু

2024-10-09T18:59:17+00:00
2024-10-09T18:59:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাহালুতে বিএনপির কর্মী সমাবেশ
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৬:৫৯ পিএম   (ভিজিট : ১৬০)
X

বগুড়া জেলা বিএনপি ঘোষিত অক্টোবর সাংগঠনিক মাস উপলক্ষে কাহালু উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে গত বুধবার বিকেলে কাহালু সরকারী ডিগ্রী কলেজ মাঠে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি বগুড়া পৌর সভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। 

প্রধান বক্তা ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

কাহালু উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, আলী আজগর হেনা, সাবেক সাধারণ সম্পাদক  জয়নাল আবেদীন চান, জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুন নবী সালাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা মহিলা দলের সভানেত্রী  এ্যাডঃ শাহাজাদী,সাধারণ সম্পাদক নাজমা আক্তার,জেলা ছাত্র দলের সভাপতি সন্ধান সরকার,সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। 

কাহালু উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কাহালু উপজেলা পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান বাবু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া, প্রভাষক শাহাবুদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ হাসান মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
                                                                






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy