চাঁপাইনবাবগঞ্জে ৬৪টি পূজামন্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

শারদীয় দূর্গাপূজা যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে ৬৪টি দূর্গাপূজা মন্ডপ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।বুধবার

2024-10-09T19:02:04+00:00
2024-10-09T19:02:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে ৬৪টি পূজামন্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৭:০২ পিএম   (ভিজিট : ১৬১)
X

শারদীয় দূর্গাপূজা যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে ৬৪টি দূর্গাপূজা মন্ডপ চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বুধবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদের নিজস্ব কার্যালয়ে পূজা মন্ডপগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের নিকট আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন। 

তিনি জানান, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জেলার ৬৪টি পূজা মন্ডপে মোট ২লাখ ৬০হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সাব্বির আহমেদ, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা’র সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি শ্রী অর্জুন সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy