ডোমারে ট্রাকের ধাক্কায় অটোযাত্রী নারীর মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক অটো যাত্রীর মৃত্যু হয়েছে।বুধবার বিকালে উপজেলার বোড়াগাড়ী পাঙ্গা চৌপথি সড়কের ময়নুলের মোড়ে

2024-10-09T20:45:02+00:00
2024-10-09T20:45:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে ট্রাকের ধাক্কায় অটোযাত্রী নারীর মৃত্যু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৮:৪৫ পিএম   (ভিজিট : ২৭৫)
X

নীলফামারীর ডোমারে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক অটো যাত্রীর মৃত্যু হয়েছে। 

বুধবার বিকালে উপজেলার বোড়াগাড়ী পাঙ্গা চৌপথি সড়কের ময়নুলের মোড়ে দুর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনা স্থলে অটোযাত্রী রোজিনা বেগম (৪০)  মৃত্যুবরণ করেন। নিহত রোজিনা বেগম দিনাজপুর জেলার বিরামপুর কুশাখানি এলাকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী।

নিহত রোজিনার স্বামী জানান, ডিমলা কলোনি ভাটিয়াপাড়ায় তার বিয়াইর বাড়ির উদ্দেশ্যে স্বস্ত্রীক অটোযোগে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, তারা যে অটোর যাত্রী ছিলেন, ওই অটোর একজন যাত্রী অটো থেকে নামার জন্য অটোটি থামে। এসময় পিছনে থাকা একটি অটো আচমকা ধাক্কা দিলে অটো থেকে ছিটকে পড়ে রোজিনা বেগম।  

এসময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৪৬৬৩) ধাক্কা দেয়। এতে রোজিনা বেগমের মাথা ফেটে মগজ বের হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এবং তিনি অক্ষত অবস্থায় সুস্থ্য আছেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক চালক পালিয়ে যায়। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। মামলা প্রক্রিয়াধীন  রয়েছে ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy