রাজবাড়ীতে পোল্ট্রি ফার্ম ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৯ই অক্টোবর ( বুধবার) দুই প্রতিষ্ঠান মালিককে মোট ১২ হাজার টাকা জরিমানা করা

2024-10-09T20:46:42+00:00
2024-10-09T20:46:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে পোল্ট্রি ফার্ম ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৮:৪৬ পিএম   (ভিজিট : ২৬৬)
X

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৯ই অক্টোবর ( বুধবার) দুই প্রতিষ্ঠান মালিককে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
 
অভিযানে রাজবাড়ী সদর উপজেলার বাগমারা'র মেসার্স রানা পোল্ট্রি ফার্ম এর মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় প্রতিশ্রুত  পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইদিন রাজবাড়ীর রেইলগেট এলাকায় রশিদ হোটেলের মালিককে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, রাজবাড়ী জেলার সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করার সময় দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়।  

এ সময় পণ্যের মূল্য যথাযথভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।

বাজার ব্যাবসায়ী বণিক সংগঠন এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও রাজবাড়ী পুলিশ লাইন্স এর সদস্য অভিযান পরিচালনাকালে সহযোগিতা করে ।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy