নালিতাবাড়ীতে বানভাসীদের মাঝে র‍্যাবের খাবার বিতরণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

ত্রাণ সামগ্রী বিতরণের মাধ‍্যমে শেরপুরের নালিতাবাড়ীতে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে র‍্যাব-১৪।বুধবার (৯ অষ্টোবর) দুপুরে নালিতাবাড়ী শহরের কালিনগর এবং মরিচপুরান

2024-10-09T20:50:51+00:00
2024-10-09T20:50:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে বানভাসীদের মাঝে র‍্যাবের খাবার বিতরণ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৮:৫০ পিএম   (ভিজিট : ১২১)
X

ত্রাণ সামগ্রী বিতরণের মাধ‍্যমে শেরপুরের নালিতাবাড়ীতে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে র‍্যাব-১৪।

বুধবার (৯ অষ্টোবর) দুপুরে নালিতাবাড়ী শহরের কালিনগর এবং মরিচপুরান ইউনিয়নে জামালপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বন্যার্ত পাঁচশত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিতি ছিলেন।

বন্যার শুরু থেকেই র‍্যাব সদস্যরা দুর্গম এলাকা থেকে দুর্গত মানুষদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়। এছাড়া ত্রাণ ও খাদ্য বঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার পৌঁছে দেওয়াসহ অন্যান্য মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে তারা।

র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, বন্যাকবলিত অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তায় এগিয়ে এসেছে র‍্যাব-১৪। আমরা আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করছি খাদ্য সহায়তা করতে। খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy