দুর্গাপূজা নির্বিঘ্নে করতে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, “শারদীয় দুর্গাপূজা উৎসবের সাথে নির্বিঘ্নে পালন করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর

2024-10-09T21:37:30+00:00
2024-10-09T21:37:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপূজা নির্বিঘ্নে করতে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : সিএমপি কমিশনার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৯:৩৭ পিএম   (ভিজিট : ১৩৯)
X

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বলেছেন, “শারদীয় দুর্গাপূজা উৎসবের সাথে নির্বিঘ্নে পালন করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

বুধবার (৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর প্রাক্কালে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন কালে সিএমপি কমিশনার এ কথা বলেন৷ 

পুলিশ কমিশানার জেএমসেন হল পূজামন্ডপ, কুসুমকুমারী স্কুল পূজামণ্ডপ, হাজারি গলি পূজামণ্ডপ ও নবগ্রহবাড়ি পূজামণ্ডপ পূজামণ্ডপ পরিদর্শন করেন। একই সাথে নগরীর পূজামণ্ডপের নিরাপত্তা এবং পূজা উদ্‌যাপনের বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় গণমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব পালনে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্তগণ যাতে উৎসবের সহিত নির্বিঘ্নে পূজা পালন করতে পারেন সেই ব্যাপারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

এই সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল ওয়ারীশ সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সার্বক্ষণিক নিরাপত্তামূলক কার্যক্রম তদারকিতে নিয়োজিত আছেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত পোশাকধারী পুলিশের সাথে গোয়েন্দা পুলিশও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy