গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গোপালগঞ্জে বাসের ধাক্কায় কিনাই সরকার (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বপন বিশ্বাস

2024-10-10T12:58:22+00:00
2024-10-10T12:58:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১২:৫৮ পিএম   (ভিজিট : ৭৪)
X

গোপালগঞ্জে বাসের ধাক্কায় কিনাই সরকার (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বপন বিশ্বাস গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার বোড়াশীর মান্দারতলা এলাকার এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত কিনাই সরকার সদর উপজেলার বোড়াশী দক্ষিণপাড়ার অভিমন্যু সরকারের ছেলে ও বোড়াশী দক্ষিণপাড়া দুর্গা পূজা মণ্ডপে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আহত স্বপন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের বরাত দিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান জানান, বোড়াশী ইউনিয়নের সাবেক মেম্বার স্বপনকে নিয়ে বোড়াশী থেকে মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী বেদগ্রামে যাচ্ছিলেন কিনাই। 

তারা মান্দরতলা এলাকায় পৌঁছালে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। দুজনই মারাত্মক আহত হন। 

তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক কিনাইকে মৃত ঘোষণা করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy