সিংড়ায় দূর্গােৎসব উপলক্ষে বিএনপি নেতার বস্ত্রসামগ্রী বিতরণ

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে বস্ত্রসামগ্রী বিতরণ করেছেন ২০১৮ সালে নাটোর- সিংড়া আসনের ধানের শীষের

2024-10-10T13:49:03+00:00
2024-10-10T13:49:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিংড়ায় দূর্গােৎসব উপলক্ষে বিএনপি নেতার বস্ত্রসামগ্রী বিতরণ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১:৪৯ পিএম   (ভিজিট : ১৪৪)
X

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে বস্ত্রসামগ্রী বিতরণ করেছেন ২০১৮ সালে নাটোর- সিংড়া আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি নেতা দাউদার মাহমুদ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় সিংড়া বাসস্ট্যান্ডে তার নিজ কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ করেন সিংড়া উপজেলা বিএনপি নেতা দাউদার মাহমুদ। 

এসময় তিনি বলেন, হিন্দুরা আমাদের ভাই। যে যার ধর্ম পালন করবে। ইসলাম ধর্মে বৈষম্যের কোনো স্থান নেই। দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক পূজামন্ডপে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহারা দেবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

যুবনেতা আব্দুল আল মমিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সিংড়া শহর যুবদলের আহবায়ক এড. নাজমুল হক, সদস্য সচিব আমিনুল হক, প্রভাষক খালেকুজ্জামান, প্রভাষক তানভীর আহমেদ মামুন, ছাত্রনেতা মো. নিশান, অর্পণ, আতিক প্রমূখ।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৫০০জন নারী-পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy