ঘুরতে গিয়ে শেষ হলো সেনাবাহিনীতে কর্মরত দুই সহকর্মীর পুরো পরিবার

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৮ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় শেষ হয়ে গেছে

2024-10-10T14:07:56+00:00
2024-10-10T14:07:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘুরতে গিয়ে শেষ হলো সেনাবাহিনীতে কর্মরত দুই সহকর্মীর পুরো পরিবার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২:০৭ পিএম   (ভিজিট : ৩১৬)
X

পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৮ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় শেষ হয়ে গেছে দুই সহকর্মীর পুরো পরিবার।  বুধবার (৯ অক্টোবর) রাত সোয়া ২টায় সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নাজিরপুরের হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা মো. শাওন (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৫), শাওনের দুই ছেলে শাহাদাত (১০) ও আব্দুল্লাহ (৩)। শাওন দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক ছিলেন। এছাড়া আরেক পরিবারের নিহতরা হলেন, মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), তাদের কন্যা সন্তান মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)। 

নিহত মো. শাওন ও মোতালেব সেনাবাহিনীর সিভিল বিভাগে কর্মরত ছিলেন। ঢাকায় মাঝে মধ্যে গাড়িও চালাতেন। 

গত পরশুদিন মঙ্গলবার তারা পরিবার নিয়ে একটি প্রাইভেটকারে করে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। গতকাল বুধবার কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। তবে কথা ছিল আজকে রাত ১টার দিকে নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়ার গ্রামের বাড়ি আসবেন সেখানে বিশ্রাম নিয়ে এরপর সকালে আবার ঢাকা রওনা দেবে। তা আর হলো না, পথেই শেষ পুরো পরিবার।

নিহত শাওনের শাশুড়ি জাকিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার নাতি, আমার মেয়ে-জামাই সব শেষ হয়ে গেছে। এখন আমার কি হবে আমার সংসার কিভাবে চলবে।

উল্লেখ্য, বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে পিরোজপুর সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় দুর্ঘটনায় কবলিত হয়ে খালে পড়ে যায় প্রাইভেটকারটি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy