পিস হিসেবে বিক্রি হচ্ছে ইলিশ, কেনা যাবে এক টুকরোও!

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

কেটে পিস হিসেবে ইলিশ মাছ বিক্রি করা শুরু হয়েছেরাজশাহীতে। ফলে ক্রেতারা চাইলে নিজের চাহিদা মতো ইলিশের পিস কিনতে

2024-10-10T14:48:21+00:00
2024-10-10T14:48:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিস হিসেবে বিক্রি হচ্ছে ইলিশ, কেনা যাবে এক টুকরোও!
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২:৪৮ পিএম   (ভিজিট : ৩৮৩)
X

কেটে পিস হিসেবে ইলিশ মাছ বিক্রি করা শুরু হয়েছে রাজশাহীতে। ফলে ক্রেতারা চাইলে নিজের চাহিদা মতো ইলিশের পিস কিনতে পারবেন।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজারের মাছপট্টিতে ইলিশ মাছ কেটে বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা। 

এ সময় তারা সব ইলিশ মাছ ব্যবসায়ীদের কেটে ইলিশ বিক্রির জন্য অনুরোধ করেন। রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে কেটে টুকরো করে ইলিশ মাছ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টিতে ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা বলছেন, সর্বনিম্ন ২৫০ গ্রামের নিচে ইলিশ কেনাবেচায় লোকসান হবে তাদের। অন্তত ২৫০ গ্রাম ইলিশ কিনলে মাছের প্রায় সব অংশ থেকে ভাগ পাবেন ক্রেতারা।

রাজশাহীর বাজারে ৬০০ গ্রাম থেকে শুরু করে এক কেজি পরিমাণের আকার ভেদে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়। ফলে কেজি ওজনের ইলিশ মাছগুলো অনেক সময় ক্রেতাদের কিনতে হয় ২ হাজার টাকার বেশি দামে। চড়া দামের কারণে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের পক্ষে আস্ত ইলিশ কেনা সম্ভব হয় না। তাই অনেকের ক্রয় ক্ষমতার বাইরেই থেকে যায় জাতীয় এই মাছটি।

ইলিশ মাছ বিক্রেতা রাজ্জাক জানান, আজ থেকে রাজশাহীর বাজারে ইলিশ মাছ কেটে বিক্রি করা শুরু হয়েছে। এটি ভালো উদ্যােগ। বড় ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা কেজি। আর প্রতি ২৫০ গ্রাম ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। তার কাছে দুপুর ১২টার পর্যন্ত চারটি কাটা মাছ বিক্রি হয়েছে।

তিনি বলেন, অন্তত ২৫০ গ্রামের নিচে ইলিশ মাছ নিলে লোকসান হবে। কমপক্ষে ২৫০ গ্রাম ইলিশ কেউ কিনলে মাথা, লেজসহ বিভিন্ন অংশ পাবেন। এ পরিমাণ মাছ বিক্রি হলে ক্রেতা ও বিক্রেতার জন্য ভালো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy