শেখ হাসিনাসহ খুনীদের দ্রুত বিচার চাইলেন এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের আন্দোলনের মাধ্যমে এ সরকার আসছে। এ সরকার আন্দোলনের সরকার।

2024-10-10T17:24:00+00:00
2024-10-10T17:24:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনাসহ খুনীদের দ্রুত বিচার চাইলেন এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৫:২৪ পিএম   (ভিজিট : ৮৪)
X

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের আন্দোলনের মাধ্যমে এ সরকার আসছে। এ সরকার আন্দোলনের সরকার। এ সরকারের কাছে আমাদের দাবি বেশি ও প্রত্যাশা অনেক। আমরা বিচার চাই। খুনীদের বিচার করতে হবে। শেখ হাসিনাসহ তার সাঙ্গপাঙ্গ ও খুনীদের বিচার চাই। যারা খুন ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার চাই।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ সর্বজয়া ও সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দীর পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

এ্যানি বলেন, আমাদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো দ্রুত প্রত্যাহার করতে হবে। আন্দোলন করতে গিয়ে অনেকেই হাত-পা ও চোখ হারিয়েছেন। গুম-খুনের শিকার হয়েছেন। তাদেরকে দ্বিগুণ অনুদান দেওয়ার দাবি জানাচ্ছি এ সরকারের প্রতি। 

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে এ্যানি আরও বলেন, আপনারা আমাদের ভাই। আপনারা আমাদের বন্ধু। আমরা সবসময় আপনাদের খোঁজ খবর নিয়ে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করছি। এটি একদিনে নয়, অনেক সময় লেগেছে। এজন্য এ সময়ে আপনাদের পাশে এসে আবারো দাঁড়িয়েছি। একদিনের জন্য কিংবা ভোটের জন্য আপনাদের পাশে দাঁড়ায়নি, আর্তমানবতার সেবায় সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পাশে দাঁড়িয়েছি। আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও সম্প্রীতি থেকেই নীতি-নৈতিকতার জন্যই আপনাদের পাশে দাঁড়িয়েছি।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমির কর্মকার ও সর্বজয়া পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি বাবু নিরঞ্জন প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy