ঈশ্বরদীতে যুবকের লাশ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদী উপজেলায় নয়ন ইসলাম (২৮) নামে এক যুবককে চাকু দিয়ে খুঁচিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার ঘটনা

2024-10-10T17:50:12+00:00
2024-10-10T17:50:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে যুবকের লাশ উদ্ধার
ঈশ্বরদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৫:৫০ পিএম   (ভিজিট : ৭৯)
X

পাবনার ঈশ্বরদী উপজেলায় নয়ন ইসলাম (২৮) নামে এক যুবককে চাকু দিয়ে খুঁচিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়‌ইচারা গ্রামের মধ্যপাড়ার লিচুবাগান থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নয়ন ইসলাম  ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়‌ইচারা গ্রামের নজরুল ইসলাম কাঁঠ ব্যবসায়ীর ছেলে। তিনি জয়নগর শিমুলতলা মোড়ে টিভি/ফ্যান মেরামত করতেন।

নিহত নয়নের মামা জলু বলেন, নয়ন দোকান থেকে রাত ১০টার মধ্যে বাড়িতে ফিরত। বুধবার মধ্যরাতেও বাড়িতে না আসায় বাজারের দোকানসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আজ সকালের বড়‌ইচারা মধ্যপাড়া এলাকায় লিচুর বাগানে নয়নের লাশ পাওয়া যায়। তার মুখ ও গলায় চাকু দিয়ে খুঁচিয়ে মারার দাগ আছে এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লিচু বাগান থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy