চাঁপাইনবাবগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে মিজানুর রহমান মিজু (২৬) নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের

2024-10-10T18:44:45+00:00
2024-10-10T18:44:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৭৬)
X

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে মিজানুর রহমান মিজু (২৬) নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। মিজানুর রহমান মিজু শিমুলতলা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে মিজু নেশাগ্রস্ত অবস্থায় স্থানীয় এক মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনকে হাসুয়া দিয়ে কোপ দেন। স্থানীয়রা তাকে রক্ষায় এগিয়ে আসলে আহত হন একই গ্রামের হারুনুর রশিদ। পরে স্থানীয়রা মিজুকে ধরে গণপিটুনি দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত ইমাম মোহাম্মদ হোসেন ও হারুনুর রশিদকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি এসএম জাকারিয়া বলেন, মিজু দীর্ঘদিন ধরেই মাদকের কারবারের সঙ্গে জড়িত। সম্প্রতি তার ব্যাপারে পুলিশকে তথ্য দেয়ায় স্থানীয় মাদকবিরোধী কমিটির উপর ক্ষুব্ধ হন তিনি। এ কারণেই মসজিদের ইমাম মোহাম্মদ হোসেনের ওপর হামলা করে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy