শারদীয় দুর্গোৎসবের মঞ্চে ‘ইসলামী সংগীত’ পরিবেশন

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসবের মঞ্চে ইসলামী সংগীত পরিবেশন করেছে একদল তরুণ। অভিযোগ উঠেছে, ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন পাঞ্জেরী শিল্পীগোষ্ঠীর

2024-10-10T23:22:55+00:00
2024-10-10T23:28:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শারদীয় দুর্গোৎসবের মঞ্চে ‘ইসলামী সংগীত’ পরিবেশন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১১:২২ পিএম  আপডেট: ১০.১০.২০২৪ ১১:২৮ পিএম  (ভিজিট : ৫৬২)
X

চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসবের মঞ্চে ইসলামী সংগীত পরিবেশন করেছে একদল তরুণ। অভিযোগ উঠেছে, ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন পাঞ্জেরী শিল্পীগোষ্ঠীর সদস্যরা এটি করেছেন। 

তবে বিষয়টি অস্বীকার করেছে ইসলামী ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে নগরের জেএম সেন হলের শারদীয় দুর্গোৎসবের মঞ্চে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জেএম সেন হলে শুভেচ্ছা জানাতে আসেন। জামায়াতের একদল নেতাকর্মীও সেখানে উপস্থিত হন। এ সময় তাদের সঙ্গে থাকা একদল নেতাকর্মী মঞ্চে উঠে ইসলামী সংগীত পরিবেশন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, পাঁচজন মাইক্রোফোন হাতে নিয়ে ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’ শিরোনামে একটি ইসলামী সংগীত পরিবেশন করছেন। 

সংগীতটির গীতিকার চৌধুরী আবদুল হালিম। এ নিয়ে অনুষ্ঠানস্থলে থাকা অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

অভিযোগ প্রসঙ্গে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, বিষয়টি আমরাও শুনেছি। পাঞ্জেরী শিল্পীগোষ্ঠী কিংবা শিবিরের কেউ আজকে জেএম সেন হলে যায়নি। পাঞ্জেরী শিল্পীগোষ্ঠীর পরিচালক আমার সঙ্গে আছেন। তিনিও বলছেন, তাদের কেউ সেখানে যায়নি। বিষয়টি আমরা ফেসবুক লাইভে গিয়ে জানাব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy