ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে কাভার্ডভ্যানের

2024-10-11T12:44:06+00:00
2024-10-11T12:44:06+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ১২:৪৪ পিএম   (ভিজিট : ২৫৬)
X

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছে কাভার্ডভ্যানের চালক। আহত ওই চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের চালক ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার মো: আজহার আলীর ছেলে আনোয়ারুল ইসলাম। বাকি হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শাহাদত হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে দুই গাড়িতে থাকা তিনজন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে আধাঘন্টা চেষ্টার পর আটকে পড়া তিনজনকে উদ্ধার করা হয়। এসময় ট্রাকে আটকা পড়া চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। 

আহত ও নিহত ২জনের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অন্যদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছুটা যানজট হয়েছিল। দুর্ঘটনা কবলিত গাড়িদুটি সরিয়ে নেয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পুলিশ।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy