চাঁদপুরে গণপি'টুনিতে যুবকের মৃ'ত্যু

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদগঞ্জে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে মো. রাকিব হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।মৃত রাকিবর

2024-10-11T18:40:23+00:00
2024-10-11T18:40:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে গণপি'টুনিতে যুবকের মৃ'ত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৬:৪০ পিএম   (ভিজিট : ১৮০)
X

ফরিদগঞ্জে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে মো. রাকিব হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত রাকিবর হোসেন উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের দক্ষিণ আলোনিয়া গ্রামের আবুল বাশারের ছেলে। সে এক সন্তানের জনক।

গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে রাকিব হোসেন পার্শ্ববর্তী উপজেলা রায়পুরের কাজির চর এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়ারপর সেখানে স্থানীয়দের গণপিটুনির শিকার হয়ে এ ঘটনা ঘটে।

চর দুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জিল্লুর রহমান বলেন, রাকিব হোসেন বৃহস্পতিবার (১০ অক্টোবর) গভীররাতে কাজিরচর এলাকায় চুরি করতে যায়। সেখানের আশপাশের লোকজন টের পেয়ে তাকে আটক করে গণপিটুনি দিয়। পরে মুমূর্ষু অবস্থায় সেখানে ফেলে রাখে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে আমি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গ্রাম পুলিশ আব্দুল মান্নানকে দিয়ে সিএনজি যোগে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতাল থেকে গ্রাম পুলিশ আমাকে রাকিবের মৃত্যুর খবর জানিয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নুসরাত জাহান বলেন, রাকিব হোসেন নামের ওই যুবককে দুপুর ১২ টার সময় জরুরী বিভাগে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার জানান, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মো. রাকিব হোসেন-এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy