বেনাপোলে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

বেনাপোল চাত্রের বিলের মাছের ঘের থেকে অহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ অক্টোবর)

2024-10-11T20:37:24+00:00
2024-10-11T20:37:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোলে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৮:৩৭ পিএম   (ভিজিট : ১৮৭)
X

বেনাপোল চাত্রের বিলের মাছের ঘের থেকে অহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে বেমাপোল সীমান্তের চাত্রের বিল এলাকার আক্তার মাহমুদ বাবলুর মাছের ঘের থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গতকাল ১০ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই যুবক। সে ওই মাছের ঘেরে গার্ডের কাজ করতো। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহত অহিদুল ইসলাম ছোটআঁচড়া পূর্ব পাড়া এলাকার নিছার আলী খোকনের ছেলে। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া জানান, দুপুরে ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে অহিদুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছি।

মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তীতে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy