প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে দুর্ঘটনা কবলে পড়া একটি প্রাইভেট কারের ডালার ভিতর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় পরিবহন

2024-10-12T13:34:16+00:00
2024-10-12T13:34:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রাইভেটকার থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১:৩৪ পিএম   (ভিজিট : ১৭৯)
X

নাটোরে দুর্ঘটনা কবলে পড়া একটি প্রাইভেট কারের ডালার ভিতর থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ একজনকে গ্রেফতার করা হয়। 

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

গ্রেফতারকৃত আসামি মো. আবু বক্কর (২২) চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল মুন্সিখিল (মৌলভীবাড়ী) এলাকার মো. মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ সুপার বলেন, শুক্রবার শহরের তেবাড়িয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে দুর্ঘটনা কবলে পড়ে একটি সাদা রংয়ের প্রাইভেট কার। এতে দুমড়ে মুচড়ে রাস্তার ওপর পড়ে যায়। এসময় কারে থাকা আবু বক্কর নামে একজনকে আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলে পড়া প্রাইভেট কারটি তল্লাশি চালায়। এসময় গাড়ির ভিতর থেকে ৬০কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, এসব মাদক বিশেষ কায়দায় প্রাইভেট কারের পিছনের ডালার ভিতরে ৩০টি পোটলা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল। 

প্রত্যকটি পোটলা ২ কেজি করে ওজনের গাঁজা ছিল। ঘটনার সময় অজ্ঞাত দুইজন পালিয়ে যায়। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।











Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy