লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। খোলা সয়াবিন এবং পাম তেলের দাম বেড়েছে বেশি। বাজারে এই তেলের সরবরাহ কমিয়ে

2024-10-12T14:28:29+00:00
2024-10-12T14:39:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২:২৮ পিএম  আপডেট: ১২.১০.২০২৪ ২:৩৯ পিএম  (ভিজিট : ৬৩১)
X

লাফিয়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। খোলা সয়াবিন এবং পাম তেলের দাম বেড়েছে বেশি। বাজারে এই তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে সকল উৎপাদক। দোকানিরা জানায়, চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না। আবার বিক্রেতাদের লভ্যাংশ কমিয়ে দেয়া হয়েছে। ফলে শৃংখলা নেই তেলের বাজারে।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশে বছরে মোট ভোজ্যতেলের চাহিদা ২২ লাখ টন। দেশে উৎপাদন হয় ২ লাখ ৫০ হাজার টন। ২০২৩-২৪ অর্থবছরে অপরিশোধিত ভোজ্য তেল আমদানি হয়েছে ২৩ লাখ টন।

সয়াবিন তেলের দাম তিন মাস আগে নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রনালয়। প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয় ১৬৭ টাকা। আর ৮৩৮ টাকায় নির্ধারণ হয় পাঁচ লিটারের দাম। 

কিন্তু এই দামে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে সকল উৎপাদক। তাই বাজারে তৈরি হয়েছে সংকট। আধা লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেয়নি মন্ত্রনালয়। তবে তা বিক্রি হচ্ছে ৮৭ টাকায়। অর্থাৎ এক লিটারের নির্ধারিত দামের তুলনায় আধালিটারে নেয়া হচ্ছে ৪ টাকা বেশি। কমিয়ে দেয়া হয়েছে দোকানিদের লভ্যাংশ।

এক মাসে খোলা সয়াবিন তেলের লিটার প্রতি দাম বেড়েছে ১০ টাকা। সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত বেড়েছে পাম তেলের দাম। টিসিবির হিসাব বলছে, সয়াবিন, পাম অলিন, রাইস ব্রান অয়েলের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত।






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy