ময়মনসিংহে সাংবাদিককে কু'পিয়ে হ'ত্যা

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে স্বপন ভ্রদ্র (৫৫) নামে এক প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল

2024-10-12T15:59:33+00:00
2024-10-12T15:59:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে সাংবাদিককে কু'পিয়ে হ'ত্যা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৪১৯)
X

ময়মনসিংহে স্বপন ভ্রদ্র (৫৫) নামে এক প্রবীণ সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম। এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ‍্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত স্বপন ভদ্র জেলার তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। 

তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি। এক সময় তিনি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন।

তিনি বলেন, হত‍্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল এলাকায় পুলিশ কাজ করছে। তবে কেন বা কী কারণে এই হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy