সরানো হয়নি সড়কের উপড়ে পড়া গাছ, যান চলাচলে ভোগান্তি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে এক সপ্তাহ আগে সড়কের ওপর উপড়ে পড়ে থাকা গাছটি এখনও সরানো হয়নি।গুরুদাসপুর-নাজিরপুর সড়কের কামারপাড়া কালভার্টের সাথে

2024-10-12T17:42:47+00:00
2024-10-12T17:42:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরানো হয়নি সড়কের উপড়ে পড়া গাছ, যান চলাচলে ভোগান্তি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৫:৪২ পিএম   (ভিজিট : ৩০৬)
X

নাটোরের গুরুদাসপুরে এক সপ্তাহ আগে সড়কের ওপর উপড়ে পড়ে থাকা গাছটি এখনও সরানো হয়নি।

গুরুদাসপুর-নাজিরপুর সড়কের কামারপাড়া কালভার্টের সাথে রাস্তার অর্ধেকজুড়ে মাটি উপড়ে পড়ে আছে বড় পাইকর গাছ। ফলে যান ও জনচলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, ওই সড়কে বাস, ট্রাক, রিকসা, ভ্যানসহ সকল প্রকার যান চলাচল করে। ৬ অক্টোবর অতিবৃষ্টির ফলে সরকারি গাছটি উপড়ে পড়ে। এখন পর্যন্ত সড়ক বা বনবিভাগের কেউ গাছটি অপসারণে কোনো উদ্যোগ নেয়নি। ফলে ব্যাহত হচ্ছে গুরুদাসপুর থেকে নাজিরপুর, মানিকপুর ও জেলা শহরে যান ও জনচলাচল। দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়ক থেকে গাছটি অপসারণের দাবি জানান এলাকাবাসী। 

স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে এসিল্যান্ড আসাদুল ইসলাম বলেন, গাছটি দ্রুত অপসারণের ব্যবস্থা নেয়া হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy