ভূঞাপুরে পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু।শনিবার

2024-10-12T17:50:47+00:00
2024-10-12T17:50:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৯৫)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সকলকে শারদীয় শুভেচ্ছা জানান টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু।

শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকোল ঋষিপাড়া কালী মন্দির, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও ফলদা সার্বজনীন কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সরোয়ার হোসেন, (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরফুদ্দীন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম, পৌর বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর হোসেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার, ভূঞাপুর বাজার সমিতির সভাপতি মোঃ শাহজাহান কবির লিটন, পূজা উদযাপন কমিটির সভাপতি নিরঞ্জন চন্ডীদাস প্রমুখ।

এ সময় টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। 

তিনি বলেন, সারাদেশের ন্যায় টাঙ্গাইলের হিন্দু ধর্মাবলম্বীদের মানুষ খুব আনন্দঘন পরিবেশে তাদের অনুষ্ঠান উদযাপন করছেন। এর আগে পূজা উদযাপন কমিটির লোকদের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। 

তিনি আরো বলেন, এই পূজাকে সামনে রেখে জনগণের বন্ধু যে পুলিশ তা আবারো প্রমাণ করে দিলেন পুলিশ। আমরা আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy