জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মুক্তাগাছা প্রেসক্লাব পরিদর্শন

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান শনিবার বিকালে ময়মনসিংহের মুক্তাগাছা প্রেসক্লাব পরিদর্শন করেছেন। বিকাল সোয়া

2024-10-12T18:32:27+00:00
2024-10-12T18:32:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মুক্তাগাছা প্রেসক্লাব পরিদর্শন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৬:৩২ পিএম   (ভিজিট : ১৩৮)
X

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান শনিবার বিকালে ময়মনসিংহের মুক্তাগাছা প্রেসক্লাব পরিদর্শন করেছেন। বিকাল সোয়া ৩টার দিকে তিনি এক অনির্ধারিত সফরে এসে মুক্তাগাছা প্রেসক্লাব পরিদর্শন করেন। 

পরিদর্শন কালে তিনি বলেন, ‘মুক্তাগাছা উপজেলা যেমন আমার জন্য একটি স্মৃতিময় জনপদ তেমনি মুক্তাগাছা প্রেসক্লাবও আমার একটি প্রিয় প্রতিষ্ঠান। এর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।’ এসময় তিনি প্রেসক্লাবের বিভিন্ন সাইড ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি সাংবাদিকদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেন।

এসময় সিনিয়র সচিবের সঙ্গে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক মুফিদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। 

এসময় সাংবাদিকদের মধ্যে মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, সাংবাদিক ফেরদৌস আলম, এএইচ এম মাজহারুল আজাদ বুলবুল, মো. নজরুল ইসলাম, কাফি খান, নাসির উদ্দিন ফকির, খালেদ খুররম পারভেজ, তাজুল ইসলাম, হোসাইন আহমেদ সুলভ, রিপন সারওয়ার, কামরুল হুদা আকন্দ বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান মুক্তাগাছার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। ৫৬ প্রহর মাঠের পূজা মন্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন।

উল্লেখ্য, ড. মো. মোখলেস উর রহমান চাকুরি জীবনের এক সময় মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy