মঠবাড়িয়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

মঠবাড়িয়ার মিরুখালী বাজারে শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৯হাজার টাকা জরিমানা করেছে।

2024-10-12T18:39:03+00:00
2024-10-12T18:39:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৮৭)
X

মঠবাড়িয়ার মিরুখালী বাজারে শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৯ হাজার টাকা জরিমানা করেছে। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফার্মেসী, মুদি, সার ও কীটনাশক এবং কসমেটিক্স। মূল্য তালিকা না রাখা, মেয়াদউত্তীর্ণ ওষুধ ও শিশু খাদ্য রাখা এবং অবৈধ পন্য রাখা ও বিক্রির অভিযোগে জরিমানা করা হয়েছে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে অভিযানে পরিচালিত হয়।

জানা গে‌ছে, মিরুখালী বাজারের মুদি দোকান সততা ষ্টোরে ২ হাজার টাকা, হাওলাদার ষ্টোরে ৩ হাজার টাকা, খন্দকার ট্রেডার্সে ৮০০০ হাজার টাকা, তালুকদার ফার্মেসীতে ৪০০০ টাকা এবং সালাম ষ্টোরে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কাঁচা বাজারের ব্যবসায়িদের পণ্যেও মেমো রাখ ও অধিক মুনাফা না করার জন্য সতর্ক করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সেনিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ এহসান কবির। 

সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালান হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy