পূজায় অতিরিক্ত মদপানে দুই কলেজ ছাত্রীর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মধ্যরাতের পরে ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিকেল

2024-10-12T20:31:36+00:00
2024-10-12T20:48:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূজায় অতিরিক্ত মদপানে দুই কলেজ ছাত্রীর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৮:৩১ পিএম  আপডেট: ১২.১০.২০২৪ ৮:৪৮ পিএম  (ভিজিট : ৫১৫)
X

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মধ্যরাতের পরে ওই দুই তরুণীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

নিহতরা হলেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। সে মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৬)। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪নং ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবর মোড় এলাকায় বাড়ি ভাড়া করে বসবাস করতেন। ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা।

তাদের বাসায় থাকা অপর চাকুরিজীবী নারী বীথি সাহা জানান, ক্রমশ অবস্থার অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত চারটার দিকে মারা যান।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদ উজ্জামান জানান, সকালে ফরিদপুর মেডিকেল হসপিটাল থেকে জানানো হয় দুই নারী অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে। নিহত পূজা ও রত্না গতকাল সন্ধ্যায় পূজা দেখতে বের হয। তারপরে রাত ১০টার পরে তারা বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে।

এ সময় তাদের খালা বীথি তাদেরকে প্রথমে ফরিদপুর জেনারেল হসপিটালে পরে ফরিদপুর মেডিকেল হসপিটালে ভর্তি করেন। সেখানে দুইজনের মৃত্যু হয়। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালের মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy