খুলনায় কাঁচাবাজারে বিশেষ টাস্কফোর্সের তদারকি

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স এর একটি টিম আজ (শনিবার) সন্ধ্যায় খুলনা

2024-10-12T21:10:44+00:00
2024-10-12T21:10:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় কাঁচাবাজারে বিশেষ টাস্কফোর্সের তদারকি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৯:১০ পিএম   (ভিজিট : ১৪২)
X

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স এর একটি টিম আজ (শনিবার) সন্ধ্যায় খুলনা নগরীর ময়লাপোতায় কাঁচাবাজার তদারকি করে। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মীর আলিফ রেজার নেতৃত্বে একটি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, আলু, ডাল, আটা, কাঁচামরিচ, শাক-সবজি, ইলিশসহ বিভিন্ন রকমের মাছ ও মুরগির বাজার তদারকি করা হয়। টিমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানোয় তদারকি টিম বিভিন্ন দোকানের মালিকদের সতর্ক করার পাশাপাশি দিকনির্দেশনা দেয়। 

বাজার তদারকির সময়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবসহ সন্ধ্যা বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy