বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।রোববার

2024-10-13T11:25:34+00:00
2024-10-13T11:25:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ১১:২৫ এএম   (ভিজিট : ৯৫)
X

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

জানা গেছে, আগুনের ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। ভবনের ভেতরে থাকা রোগীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও হাসপাতালের সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মেডিসিন ইউনিটের ওই কক্ষে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। 

রোগীদের নিরাপদে সরিয়ে আনার কাজ চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy