গুরুদাসপুরে দুর্যোগ প্রশমন দিবসের মহড়া ও আলোচনা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‘আগামী

2024-10-13T13:31:49+00:00
2024-10-13T13:31:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে দুর্যোগ প্রশমন দিবসের মহড়া ও আলোচনা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ১:৩১ পিএম   (ভিজিট : ১৬৪)
X

নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে ওই মহড়া হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। 

এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ও চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ বক্তব্য রাখেন। 

দুর্যোগ প্রশমন বিষয়ক বিভিন্ন মহড়া দেখায় ফায়ার সার্ভিস ডিফেন্সের কর্মীরা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy