ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

2024-10-13T15:33:39+00:00
2024-10-13T15:33:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৩:৩৩ পিএম   (ভিজিট : ২১৪)
X

"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এদিবসটি পালিত হয়। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শাপলা, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মোঃ স্বপন আলী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় তারা দুর্যোগ মোকাবেলায় পূর্বপ্রস্তুতি এবং সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ক্ষেত্রে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শিত হয়, যা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। 

এই আয়োজনের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy