দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান : বাজার ঘুরে মাত্র এক হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো :

সারাবাংলা

লাগামহীন হয়ে ওঠা নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রনে অভিযান চালিয়ে যাচ্ছে বিশেষ টাস্কফোর্স৷ তবে এতো অভিযানের পরও কোন ভাবেই

2024-10-13T20:20:32+00:00
2024-10-13T20:20:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান : বাজার ঘুরে মাত্র এক হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৮:২০ পিএম   (ভিজিট : ১১৬)
X

লাগামহীন হয়ে ওঠা নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রনে অভিযান চালিয়ে যাচ্ছে বিশেষ টাস্কফোর্স৷ তবে এতো অভিযানের পরও কোন ভাবেই যেন নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর৷ চট্টগ্রামের সর্ববৃহত পাইকারি কাঁচা পণ্যের বাজার হিসেবে পরিচিত রিয়াজুদ্দিন বাজার ঘুরে মাত্র একটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করে অন্যান্যদের সতর্ক বার্তা দিয়ে অভিযান শেষ করেছেন বিশেষ টাস্কফোর্স। সাধারণ ভোক্তারা বলছেন, ডাকঢোল পিটিয়ে ব্যবসায়ি সমিতির লোকজনকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করলে এসবে কোন সুফল মিলবে না৷ যদিও বিশেষ টাস্কফোর্স বলছে, আগামীতে কোন প্রকার অনিয়ম পাওয়া গেলে কিংবা নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট দোকান সিলগালা করা সহ দোকান মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় বাজার মনিটরিং এ গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা চট্টগ্রাম মহানগরের রিয়াজুদ্দিন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে।

এ সময় বাজারে কাঁচা শাকসবজি, আলু, পেয়াজের খুচরা দোকান ও পাইকারী আড়তে অভিযান চালানো হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ফড়িয়া/ মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রনে ট্রেড লাইসেন্স ব্যতীত পণ্য সরবরাহ/বিক্রি না করার নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে দোকান সিলগালা করাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে মর্মে বিশেষভাবে সতর্ক করা হয়।

বাজার তদারকিকালে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় বাজারে অবস্থিত কোল্ড স্টোরেজ পরিদর্শন করা হয় এবং অবৈধভাবে দীর্ঘ সময় পণ্য মজুদ না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। 

রবিবারের অভিযানকালে মূল্য তালিকা না থাকায় ১ জন ব্যবসায়ীকে সতর্কতামূলকভাবে ১০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ও মো: মঈনুল হাসান। উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মৎস্য অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর,  ক্যাব ও শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ। মনিটরিং শেষে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয় এবং নির্দেশনাসমূহ বাস্তবায়নে নিবিড়ভাবে মনিটরিং এর জন্য ব্যবসায়ী সমিতিগুলোকে পরামর্শ প্রদান করা হয়। 

জনস্বার্থে বিশেষ টাস্কফোর্সের এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন কার্যালয়৷ 

বাবু/এসআর









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy